ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে আলমগীর মিয়া (২৪) নামের এক বখাটেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই বখাটে উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামের কদম
আলীর ছেলে। সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হক এ দণ্ডাদেশ দেন।
ধর্মপাশা থানার এসআই মো. ইকবাল জানান, স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে হলিদাকান্দা সামনের সড়ক থেকে বখাটেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।


