ধর্মপাশায় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কমিটি

ধর্মপাশা প্রতিনিধি
বঙ্গবন্ধু ছাত্র পরিষদের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়ন শাখার কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার সকালে এসএম রাব্বি মড়লকে সভাপতি এবং আশরাফুল আলমকে  সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন উপজেলা শাখার আহ্বায়ক মেহেদী হাসান বাবর, যুগ্ম আহ্বায়ক তামিম আহমেদ সুজন ও পাভেল আহমেদ কিরণ।