ধর্মপাশায় বঙ্গবন্ধু সৈনিক লীগের সদর ইউনিয়ন কমিটি অনুমোদন

ধর্মপাশা প্রতিনিধি
প্রভুজ দেবকে সভাপতি ও রাসেল আহমেদ অনিককে সাধারণ সম্পাদক করে ধর্মপাশায় বঙ্গবন্ধু সৈনিক লীগের সদর ইউনিয়নের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংগঠনের উপজেলা শাখার আহ্বায়ক রাসেল আহমেদসহ ছয়জন যুগ্ম আহ্বায়কের স্বাক্ষরে এক বছরের জন্য এ কমিটি    অনুমোদন দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আরফান আলী, সাধারণ সম্পাদক আ. ছাত্তার, উপজেলা ছাত্রলীগ নেতা আবু সাদাত তিতাস, ধর্মপাশা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মজুমদার প্রমুখ।