ধর্মপাশা প্রতিনিধি
হত্যার দুইদিন পর ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের নয়াহাটি গ্রামের হোটেল ব্যবসায়ী মিলন মিয়ার (৩৫) হত্যাকারী বন্ধু রবিউলকে (৩২) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে রবিউলকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে ওই ইউনিয়নের রংপুরহাটি গ্রামে রবিউলের ঘরে রবিউলের দায়ের কোপে নিহত হয় মিলন মিয়া। ঘটনার পরপরই রবিউল সেখান থেকে পালিয়ে গিয়েছিল। সোমবার রাতে রবিউল বাড়িতে আসলে স্থানীয়রা গ্রাম পুলিশের সহায়তায় তাকে আটক করে ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার ও ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেনের কাছে হস্থান্তর করে।
- রেলপথে সাপ্লাই চেইন নিরবচ্ছিন্ন রাখতে কাজ করবে বাংলাদেশ-ভারত
- এসএ টিভির সুনামগঞ্জ প্রতিনিধিকে গ্রেপ্তার করেছে পুলিশ


