ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পূর্ববাজারস্থ ইউএস প্লাজা প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার।
আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনিপর সাবেক সহ-সভাপতি আনফর আলী খান, জয়শ্রী ইউনিয়ন বিএনপির সভাপতি ইকবাল হোসেন মন্টু, উপজেলা বিএনপি নেতা বিল্লাল নূরী, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম হাদিস, যুবদল নেতা আ. সালাম, সোহেল তাজ, ফারুক
আহমেদ, মেহেদী হাসান উজ্জ্বল, ছাত্রদল নেতা ফারুক আহমেদ, সারোয়ার হোসেন, শাহ আলম প্রিন্স, হাফিজুল হক, আশিক আহমেদ বকুল, জহিরুল ইসলাম বাপ্পী। এছাড়া অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা আবদুল আউয়াল, রফিজ উদ্দিন, আলী উসমান প্রমুখ।


