ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাধন চন্দ্র পাল নামের এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সেলবরষ ইউনিয়নের পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই ইউনিয়নের পালপাড়া গ্রামের মৃত জুগেন্দ্র চন্দ্র পালের ছেলে।
জানা যায়, বাড়িতে সাধন চন্দ্র পাল চাল কুমড়ার চাষ করছিলেন। চাল কুমড়ার ডগা গুলো ঘরের পাশে একটি গাছে ঘুছিয়ে দেওয়ার জন্য তিনি গাছে উঠেছিলেন। গাছের পাশ দিয়ে বিদ্যুতের লাইন যায়। অসতর্কতা বশত: তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। পরে তার পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সেলবরষ ইউপি চেয়ারম্যান মো. গোলাম ফরিদ খোকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।