ধর্মপাশায় বিনামুল্যে পাওয়ার টিলার বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় বিনামূল্যে ১০টি পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় ১০টি কৃষক সংগঠনের মধ্যে ১০টি পাওয়ার টিলার বিতরণ করা হয়। উপজেলা       
পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন। উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারমান আব্দুল মোতালিব খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান প্রমুখ।