ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় বিষমুক্ত সবজি উৎপাদনের লক্ষ্যে ‘সেক্স ফেরোমন ট্যাপ’ প্রযুক্তির প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে বেরিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা কৃষি বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
স্থানীয় বাসিন্দা মুক্তিযোদ্ধা আলাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো.জাহেদুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ স্বপন কুমার সাহা, উপ সহকারি উদ্ভিদ সংরক্ষণ মো.শফিকুল ইসলাম, উপ সহকারি কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কৃষক আবুল হোসেন প্রমুখ।


