ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় পিযুষ চন্দ্র দাস নিযুষ (২৭) নামের এক মাদকসেবীকে ৫ দিনের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পিযুষ চন্দ্র দাস নিযুষ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বানিহারি পশ্চিমপাড়া গ্রামের মৃত নিকেল চন্দ্র দাসের ছেলে। রবিবার রাত দেড়টায় ধর্মপাশা উপজেলা ডাকঘরের সামনের সড়কে গাঁজা সেবন করে অস্বাভাবিক আচরণ করায় তাঁকে আটক করে পুলিশ। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হক এ দ-াদেশ দেন।


