ধর্মপাশায় মাদক ব্যবসায়ী আটক

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ইছামারী ও ঘোলগাঁ এলাকার মধ্যবর্তী স্থান থেকে বাবুল মিয়া (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার রাত সাড়ে বারটার দিকে স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে শুক্রবার সকালে মধ্যনগর থানা পুলিশের কাছে সোপর্দ করে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার জেলার নবীনগর উপজেলার রসুলাবাদ গ্রামে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে সাড়ে বারটার দিকে বাবুল মিয়া একটি প্লাস্টিকের ব্যাগ   
নিয়ে ইছামারী থেকে ঘোলগাঁয়ের দিকে যাচ্ছিল। এতে স্থানীয় এলাকাবাসীর সন্দেহ হলে তার ব্যাগ তল্লাশি করলে ৭ বোতল ভারতীয় মদ ও ১৭ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে আটক করে শুক্রবার সকালে মধ্যনগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মধ্যনগর থানার ওসি (তদন্ত) মো. সানোয়ার হোসেন জানান, তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীকে আদালতে পাঠানো হয়েছে।