নাটক মানুষকে সচেতন করার মাধ্যম -মুকুট

স্টাফ রিপোর্টার
জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেছেন, ‘নাটক মানুষকে সচেতন করার অন্যতম মাধ্যম, সংস্কৃতি কেবল বিনোদন নয়, মানুষকে সুস্থ্য পথে পরিচালিত হতে সহায়তা করে। আমি জেলা পরিষদে দায়িত্ব যতদিন দায়িত্ব পালন করবো সাংস্কৃতিক সংগঠনগুলোকে পৃষ্ঠপোষকতা দেয়ার চেষ্টা করবো।’
শুক্রবার রাতে সৃষ্টি সাংস্কৃতিক সংগঠন ও অভিনয় প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে এবং সামিনা চৌধুরী মনির রচনা ও নির্দেশনায় নাটক ‘লজ্জা’ উপস্থাপন শেষে উপস্থিত সুধীজন, দর্শকগণ এবং নাট্যকর্মীদের উদ্দেশ্যে নুরুল   হুদা মুকুট এসব কথা বলেন।
এছাড়াও বক্তব্য রাখেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, জেলা পরিষদ সদস্য ফৌজিআরা বেগম শাম্মী, নাট্যাভিনেতা রমেন্দ্র ভট্টাচার্য প্রমুখ।
এর আগে লজ্জা নাটকে অভিনয় করেন- অরুন তালুকদার, পল্লব ভট্টাচার্য, শহীদ নূর আহমদ, অমিত দাস, নিত্য বর্মণ, নাজমুস সাকিব, মৌসুমি, বৃষ্টি, রুবাবা, রাহি, অসিম, অর্চি প্রমুখ।