ধর্মপাশায় মাদক ব্যবসায়ী আটক

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় রামানন্দ বৈরাগী দাস নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের মহদীপুর গ্রামের সামনে থেকে তাকে আটক করা হয়। ওই মাদক ব্যবসায়ীর বাড়ি উপজেলার জয়শ্রী ইউনিয়নের নজরপুর গ্রামে।
পুলিশ জানায়, রামানন্দ বৈরাগী দাস ওইদিন সন্ধ্যায় উপজেলার মহদীপুর গ্রামের সামনের সড়কে দাঁড়িয়ে গাঁজা বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সেখান থেকে তাঁকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ধর্মপাশা থানার এসআই অজয় চন্দ্র রায় জানান,
এ ঘটনায় রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে।