ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ৩০ জন প্রশিক্ষিত নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে সোমবার দুপুরে উপজেলা গণমিলনাতনে সেলাই মেশিন বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের সভাপতিত্বে এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিল্লাল হোসেন, ইয়াসমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পন কর্মকর্তা ডা. ঝন্টু সরকার, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূর হোসেন, ফেরদৌসুর রহমান, সঞ্জয় রায় চৌধুরী প্রমুখ।


