ধর্মপাশা প্রতিনিধি
স্ত্রীর দায়েরকৃত যৌতুকের মামলায় ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মৌলা মিয়া নামের ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে ধর্মপাশা থানা পুলিশ।
জানা যায়, ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া গ্রামের ঐ মহিলা বাদী হয়ে চলতি বছরের আগস্ট মাসের প্রথম সপ্তাহে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনে একটি মামলা করেন। এ মামলায় এতোদিন সে পলাতক ছিল।
ধর্মপাশা থানার এএস আই জগন্নাথ চন্দ্র রায় জানান, শুক্রবার দুপুরে তাঁকে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সুনামগঞ্জর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
- সতের বছর ধরে নষ্ট ধর্মপাশা হাসপাতালের এক্স-রে মেশিন
- অবশেষে জামালগঞ্জ থেকে বদলী হলেন বির্তকিত ওসি এলএসডি


