ধর্মপাশা প্রতিনিধি
সম্প্রতি হাওরের ফসল ডুবিতে ধর্মপাশার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ভিজিএফ’র আওতায় চাল ও নগদ টাকা বিতরণের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় সেলবরষ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন কর হয়। পরে ওই ইউনিয়নের ৩৭০টি পরিবারের মাঝে প্রত্যেককে ৩৮ কেজি চাল ও নগদ ৫০০ টাকা করে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মোসাহিদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ মুরাদ, সেলবরষ ইউপি চেয়ারম্যান নূর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারি রতন সরকার, ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি যুগান্তর প্রতিনিধি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক দৈনিক আমাদেরসময় প্রতিনিধি সাজিদুল হক সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক সুনামগঞ্জের ডাক প্রতিনিধি এমএমএ রেজা পহেল, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সুনামকণ্ঠ প্রতিনিধি চয়ন কান্তি দাস, সাধারণ সম্পাদক সমকাল প্রতিনিধি এনামুল হক এনি ও প্রথমআলো প্রতিনিধি সালেহ আহমদ প্রমুখ। প্রকল্প কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, ধর্মপাশা উপজেলার ১০টি ইউনিয়নে ১৯হাজার ৬০০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য দুর্যে্গা ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ৭শ ৪৪ মেট্রিক টন ৮০০ কেজি চাল ও নগদ ৯৮ লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়। এর মধ্যে সেলবরষ ইউনিয়নে তালিকাভূক্ত ১ হাজার ৭৪০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শুক্রবার ওই ইউনিয়নের ৩৭০টি পরিবারের মধ্যে চাল ও নগদ টাকা বিতরণ করা হয়।
- ৫০ টি পরিবারের মাঝে প্রথম আলো বন্ধুসভার চাল বিতরণ
- সবাইকে টিউবওয়েলের পানি ব্যবহার করতে হবে-জনস্বাস্থ্য অধিদপ্তর


