স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ প্রথম আলো বন্ধুসভা বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরের ফুলবরি ঘাইট্টা গ্রামের ফসলহারা ৫০ টি কৃষক পরিবারের মাঝে শুক্রবার ২০০ কেজি চাল বিতরণ করেছে। এসময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন, বন্ধুসভার সভাপতি রাজু আহমেদ, সহ-সভাপতি প্রদীপ কুমার পাল, রঞ্জিত কুমার দে, সাধারণ সম্পাদক সামির পল্লব, সাংগঠনিক সম্পাদক আবু সাইফ খান, সদস্য তুর্য দাস রাজ প্রমুখ।


