বিবেকানন্দ স্টাডি ও ফিলানথ্রোপিক সেন্টারের উদ্যোগে বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার
আমেরিকার নিউইয়র্ক বিবেকানন্দ স্টাডি ও ফিলানথ্রোপিক সেন্টার সুনামগঞ্জের তিনজন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি        
প্রদান করেছে। সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রমের মাধ্যমে সুনামগঞ্জ সদর উপজেলার ইসলামগঞ্জ কলেজের দুই জন ও সুনামগঞ্জ এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজনকে ছাত্রীকে এই বৃত্তি প্রদান করা হয়।
শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রমের অফিস কক্ষে তিন শিক্ষার্থীর হাতে বৃত্তির নগদ টাকা তুলে দেন রামকৃষ্ণ আশ্রমের প্রধান শ্রীমৎ স্বামী হৃদয়ানন্দজী মহারাজ লালন। এসময় উপস্থিত ছিলেন আশ্রমের বিবেক ব্রহ্মচারী, আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, সাধারণ সম্পাদক যোগেশ্বর দাশ, ইসলামগঞ্জ কলেজের প্রভাষক দিলীপ কুমার দাস ও দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার।