ধর্মপাশায় ৬ প্রার্থীকে জরিমানা

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণ বিধি ভঙ্গের অভিযোগে দুই চেয়ারম্যান প্রার্থীসহ ৬ জনকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহষ্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ ও বিপ্লব বিশ্বাসকে ৫ হাজার করে ১০ হাজার টাকা এবং ৪ জন সাধারণ সদস্য প্রার্থীর প্রত্যেককে ২ হাজার টাকা করে আরও ৮ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদুয়ানুল হালিম।