ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় গাঁজা সেবন ও বিক্রির দায়ে ৮ জনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার।
ধর্মপাশা থানার এসআই অনির্বান বিশ্বাস জানান,
উপজেলার সদর ইউনিয়নের আতকাপাড়া মাজার সংলগ্ন এলাকায় শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হল মো. রুবেল, দিলীপ কুমার সিংহ, মো. আল আমিন, মো. সোহেল খান, মো. সাদ্দাম হোসেন, রুবেল মিয়া, মো. হামিদুল খান ও মো. আব্দুল কুদ্দুস। তাদের প্রত্যেকের বাড়ি নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলায়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যেকে ৫ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে এক মাস করে কারাদন্ড দেওয়া হয়।


