ধর্মপাশা প্রতিনিধি
জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্যাপন উপলক্ষে গত ২৮ ফেব্রুয়ারি সিলেট বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উদীচী শিল্পীগোষ্ঠী ধর্মপাশা উপজেলা শাখা সংসদের দুই সদস্য উচ্চাঙ্গ সংগীতে তৃতীয় স্থান অর্জন করেছে। ধর্মপাশা ডিগ্রি কলেজের ¯œাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুক্তা দে গ্রুপ চারে উচ্চাঙ্গ সংগীতে তৃতীয় স্থান অর্জন করেন। মধ্যনগর বিপি স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী পূর্ণতমা দে গ্রুপ দুইয়ে উচ্চাঙ্গ সংগীতে তৃতীয় স্থান অর্জন করেন।
এর আগে জেলা পর্যায়ে উচাঙ্গ সংগীতে মুক্তা দে এবং পূর্ণতমা দে প্রথম স্থান অর্জন করেন।


