ধর্মপাশা ও বিশ্বম্ভরপুরে মাইকে প্রচরণা

সু.খবর রিপোর্ট
ধর্মপাশায় নভেল করোনা ভাইরাস ২০১৯ প্রতিরোধে সচেতনার জন্য মাইকিং করা হয়েছে। গত বুধবার রাত ৯টায় উপজেলা সদর বাজার ও আশপাশের এলাকায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে এই মাইকিং করা হয়। এদিকে করোনা
প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখে। যেন কোনো প্রবাসী এলাকায় এসে অবাধে ঘুরাফেরা করতে না পারে।
এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার বলেন, ‘ডায়াগনস্টিক টুল না থাকার কারণে এ হাসপাতালে করোনা রোগী শনাক্ত করা সম্ভব নয়। কারও সন্দেহ হলে ঢাকায় যোগাযোগ করে সবাইকে স্বাস্থ্য সচেতন থাকার জন্য বলা হচ্ছে।’
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তালেব বলেন, ‘করোনা প্রতিরোধে মাইকিং ও গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। কোনো প্রবাসী এলাকায় এসে ঘুরাফেরা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জনসাধারণের মধ্যে সচেতনতার লক্ষে উপজেলার বিভিন্ন হাট বাজার গ্রামে মাইকিং করা হয়। স্বাস্থ্য বিভাগ সচেতনতামূলক লিফলেট বিতরণ করে। এছাড়াও পণতীর্থ বারুনী মেলা ও শাহ আরেফিনের ওরশ স্থগিত ঘোষণা করা হয়েছে।