ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলায় মোটরসাইকেল চালকদের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মোটরসাইকেল চালক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন ও সদস্য কবির মিয়াসহ সাতজন আহত হওয়ার ঘটনায় শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিলের আয়োজন করে ধর্মপাশা মোটরসাইকেল চালক সমিতি। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন সমিতির সহসভাপতি মো. বাবুল মিয়া, সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া ও মোটরসাইকেল মালিক সমিতির
সভাপতি মো. মাহতাব মিয়া প্রমুখ।
উল্লেখ্য ধর্মপাশায় সংঘর্ষে ৭জন আহত শিরোনামে ১২ জানুয়ারী দৈনিক সুনামগঞ্জেরখবরে সংবাদ প্রকাশিত হয়।
- লিয়াকত আলী লাকী’র জন্মদিন উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান
- শ্রীপুরবাজার না পান্ডারগাঁও এ নিয়ে দ্বন্দ্ব- ভলিবল খেলাকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা


