কাজী জমিরুল ইসলাম মমতাজ, দক্ষিণ সুনামগঞ্জ অফিস
কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করছে। সরকারি ধান ক্রয় কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। আমি হাওরে কৃষকের মুখে হাসি দেখেছি। কৃষকরা সুন্দরভাবে ঘরে ধান তুলতে পারলে করোনার দুর্ভিক্ষ কাটিয়ে উঠতে পারবেন। তিনি বলেন, হাওরাঞ্চলে এখন প্রায় ৬৫ ভাগ ধান কাটা শেষ। প্রাকৃতিক দুর্যোগ ও করোনা পরিস্থিতিকে সামনে রেখে সরকারি তৎপরতায় কৃষকরা দ্রুত সময়ে ধান কাটতে পেরেছেন। সারা দেশে প্রায় ৪শত এর অধিক হারভেস্টার মেশিন প্রদান করা হয়েছে। প্রতিটি ২৮ লাখ টাকা ব্যয়ে একেকটি মেশিন ২১ লাখ টাকা ভুর্তকি দিয়ে কৃষকদের দেয়া হয়েছে।
বুধবার সকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাংহাই হাওরে ডুংরিয়া গ্রামের জনাব নাজির আহমদকে একটি হার্ভেস্টিং মেশিন হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, আমি এই এলাকারই সন্তান এখানেই বড় হয়েছি। সাংহাই হাওরে আমার অনেক স্মৃতি রয়েছে। কিভাবে আমার হাওরাঞ্চলের কৃষকরা দ্রুত ধান কাটতে পারে তার সকল ব্যবস্থাই সরকার করেছে। আমরা এই করোনা পরিস্থিতিও ধান কাটার শ্রমিক যাতে আসতে কোন বাধা না দেয়া হয় তার ব্যবস্থা করেছি৷
তিনি আরও বলেন, তাছাড়া যেখানে শ্রমিক আসতে পারেনাই সেখানে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগ ধান কেটে দিয়েছে। আমাদের হাওরের প্রতি প্রধানমন্ত্রীর আলাদা মায়া কাজ করে। তিনি সবসময়ই হাওরের মানুষের খোঁজ খবর রাখছেন।
এসময় উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মোঃ মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ ১ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, মাননীয় সংসদ সদস্য, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামিমা শাহরিয়ার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ হাসানুজ্জামান কল্লোল, বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীর, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টর এম. এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, বিভাগীয় কৃষি উপ পরিচালক শ্রী নিবাস দেবনাথ, জেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা সফর উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, পরিকল্পনামন্ত্রী রাজনৈতিক সহকারী হাসনাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান, উপ সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ, টিটু তালুকদার, আবু তাহের, হীরেন্দ্র কর, দিদারুল আলম, হুমায়ুন কবির, রাহুল তালুকদার, সনজিত দাশ প্রমুখ।
- করোনা পরিস্থিতি মোকাবেলায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের নানা কার্যক্রম
- জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ


