সুনামগঞ্জবাসীর জন্য একটি উদ্বেগের বিষয় হলো শক্তি প্রদর্শনের মহড়ায় আগ্নেয়াস্ত্রের ব্যবহারের খবর পাওয়া গেছে। সোমবার শহর সন্নিকটবর্তী বালু পাথরের বৃহৎ মহাল ধোপাজানে কোন এক পক্ষ নিজেদের শক্তিমত্তা দেখাতে আগ্নেয়াস্ত্রের ব্যবহার করেছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। অর্থনৈতিক মুনাফার নিরিখে ধোপাজান বালি পাথর মহালকে বরাবরই দুধেল গাভীর মতো দেখে আসছেন জেলা শহরের প্রভাবশালী গোষ্ঠীসমূহ। কে এই মহালের নিয়ন্ত্রণ নিয়ে টাকার খনির মালিকানা নিবেন এ্ নিয়ে আইনি ও আইন বহির্ভূত নানা তৎপরতার খবর সকলের জানা। এই নিয়ন্ত্রণ নিতে পক্ষসমূহের মধ্যে নানামুখী দ্বন্দ্ব-সংঘাতের ঘটনাও নতুন কিছু নয়। তবে অতীতে যত দ্বন্দ্ব সংঘাত কিংবা শক্তির মহড়া হয়েছে তাতে কখনও আগ্নেয়াস্ত্র ব্যবহারের খবর পাওয়া যায়নি। কিন্তু সোমবার শক্তি প্রদর্শনের মহড়ায় আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হলো, এটি আমাদের সকলের জন্য আতংকজনক। সুনামগঞ্জ জেলাকে সারা দেশের মধ্যে শান্তির শহর বলা হয়। এখানে হানাহানি মারামারি হয় সত্য তবে তা দেশের তুলনায় যৎসামান্য এবং কখনও কোন সংঘর্ষে আগ্নেয়াস্ত্রের ব্যবহার দেখা যায়নি। ১৯৯৬ সনের পর শহরে কিছু সন্ত্রাসীর হাতে ছোট আকারের আগ্নেয়াস্ত্র আসার খবর শোনা গেলেও সেগুলো কখনও ব্যবহৃত হয়নি। এবার যখন শহরের একেবারে নিকটে আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হলো তখন শহরবাসী এর বিস্তার ও বহুবিধ ব্যবহার বিষয়ে আতংক বোধ করছেন। তাই শুরুতেই এই অপতৎপরতাকে দমন করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। অস্ত্র ব্যবহারকারীর্ াযদি এক দুইবার এই জিনিস ব্যবহার করে পার পেয়ে যায় তাহলে তাদের সাহসের পরিধি যে বেড়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। এই বিষয়গুলো মহামারীর মতো সংক্রামক। একজন সন্ত্রাসীর সাফল্যে অন্য সন্ত্রাসীরা উৎসাহিত হয়।
ধোপাজান বালি পাথর মহালকে একটি আইনসিদ্ধ ব্যবস্থার মধ্যে পরিচালিত করা নিতান্ত আবশ্যক। এখন যেমন শোনা যায় বৈধ অবৈধ চাঁদা কর টোল ইত্যাদি হরেক নামে টাকা আদায় করা হচ্ছে, সেগুলোকে কঠোর ভাবে নিয়ন্ত্রণে আনা দরকার। কিছু দূর দূর যারা যে নামেই চাঁদা কিংবা ট্যাক্স আদায় করুন না কেন তার বৈধতা নিশ্চিত করতে হবে অথবা অবৈধদের হঠাতে হবে। এ ব্যাপারে সর্বাধিক দায়িত্ব জেলা প্রশাসনের। পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে অবৈধ চাঁদাবাজদের উচ্ছেদ করার লক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ প্রত্যাশিত। আমরা মনে করি প্রশাসন শক্ত থাকলে কেউ কখনও কোন অবৈধ কর্মকা-ে লিপ্ত থাকতে পারবে না। যেখানেই অবৈধ কর্মকা- দিনের পর দিন নির্বিবাদে চলতে থাকে বুঝতে হবে প্রশাসনের কোন না কোন অংশ সেখানে প্রত্যক্ষ প্রচ্ছন্ন সহযোগিতা দিচ্ছেন। ধোপাজান বালু পাথর মহালকে কেন্দ্র করে প্রায় ৫০ হাজার শ্রমিকের জীবিকা পরিচালিত হয়। এই মহাল জেলার অর্থনৈতিক কর্মকা-ের একটি অন্যতম কেন্দ্র। এমন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্থানকে কখনও কোন প্রকার ঝুঁকির মধ্যে ফেলে দেয়া অনাকাক্সিক্ষত।
সোমবার ধোপাজানে কারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করল, এই আগ্নেয়াস্ত্র আসল কোত্থেকে, এরকম সন্ত্রাসী কর্মকা-ের জন্য আরও আগ্নেয়াস্ত্রের অনুপ্রবেশ ঘটেছে কিনা এসব বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখনই তৎপর হওয়ার আহ্বান জানাই। দেশজুরে শান্তির শহরের যে সুনাম আমাদের রয়েছে তাকে ক্ষুণœ হতে দেওয়া চলবে না। ধোপাজানে কর্মরত শ্রমিক, এলাকাবাসী ও সর্বস্তরের জনসাধারণকেও এই সুনাম অব্যাহত রাখার দায়িত্ব নিতে হবে। অস্ত্রবাজদের প্রতিহত করতে প্রশাসনকে সহায়তা দানের মাধ্যমে তারা এই সহযোগিতা করতে পারেন। প্রাথমিক পর্যায়ে প্রতিহত করা না গেলে বিন্দু যখন সিন্দুসম হবে তখন কেউ রেহাই পাবে না। নিজেদের রক্ষা করতে সর্বপর্যায়ে শুভবোধ জাগ্রত হোক এই কামনা।

