শাহরিয়ার সুমন
সদর উপজেলার সুরমা ইউনিয়নের অক্ষয়নগর গ্রামের পাশে ধোপাজান চলতি নদীতে চাঁদাবাজী বন্ধের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। শনিবার সকালে চলতি নদীর পাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আজমান আলী, ফয়জুন নুর রহমান, জাকির মিয়া, রুবেল আহমদ, উছমান খা, ফারুক মিয়া, শাহ আলম, আলী আহমদ, কাদির মিয়া প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, ‘চলতি নদীতে চাঁদাবাজরা জুলুম-অত্যাচারসহ জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে। এই চাঁদাবাজীর বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে মারধর করে তারা। এই বিষয়ে একাধিকবার প্রশাসনকে জানানো হলেও এর কোনো প্রতিকার হয়নি।’ তাঁরা এই চাঁদাবাজীর বন্ধের জন্য স্থানীয় প্রশাসনের নিকট জোর দাবি জানান।
- উজানধলে জন্মশতবর্ষের উৎসব সমাপ্ত শাহ্ আবদুল করিম একাডেমি প্রতিষ্ঠার দাবি
- ফসলরক্ষা বাঁধের কাজে ধীর গতি, অনিয়ম বিশ্বম্ভরপুরে ইউএনও’র অসন্তোষ


