নজরুল সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

স্টাফ রিপোর্টার
দুই দিনব্যাপী নজরুল সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকাল ৩টায় কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম।
বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থার উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জিল্লুর রহমান, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী প্রমুখ।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন
বিশিষ্ট নজরুল শিল্পী খায়রুল আনাম শাকিল ও কল্পনা আনাম।