স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও অঙ্গসংগঠনের অর্ধ শতাধিক নেতা বর্ধিত সভায় বক্তব্য দিলেও সাবেক সংসদ সদস্য নজির হোসেন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. রফিক চৌধুরী বর্ধিত সভায় বক্তব্য দেন নি।
নজির হোসেন এ প্রসঙ্গে বলেন,‘আমরা চেয়েছিলাম কেন্দ্রীয় নেতাকে বেশি সময় বক্তব্য দেবার সুযোগ করে
দিতে। এজন্য আমি, জাকেরীন, ডা. রফিকসহ অনেকেই বক্তব্য দেই নি। কিন্তু শেষ পর্যন্ত বক্তা বেড়ে যাওয়ায় সময় বাঁচানো যায় নি, এতো বক্তা না হলেই ভাল হতো, কেন্দ্রীয় নেতারা দলীয় হাই কমান্ডের যে ম্যাসেজ নিয়ে এসেছেন, এটি শুনার জন্যই বর্ধিত সভা।’


