স্টাফ রিপোর্টার
নতুনপাড়ার সমাজসেবী অসীম কর্মকারের অকাল মৃত্যু ঘটেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। বৃহস্পতিবার দুপুরে আকস্মিকভাবে তিনি হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাকে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ নতুনপাড়ার বাসায় আনা হয় এবং সেখান থেকে ধোপাখালী শ্মশানঘাটে নিয়ে দাহ করা হয়েছে। তার মৃত্যুতে নতুনপাড়ার তরুণ ও যুবক মহলে শোকের ছায়া নেমে আসে। তাকে পরোপকারী সজ্জন ব্যক্তি হিসাবে এলাকার মানুষ চিহ্নিত করেছেন।
- ইউনিয়ন পরিষদ নির্বাচন মধ্যনগরে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী বাছাই উপলক্ষ্যে সভা
- জগন্নাথপুর বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে সভা


