নতুন করে আরোগ্য লাভ করেছেন ৪৮ জন

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার বার নতুন করে আরোগ্য লাভ করেছেন ৪৮ জন। এরমধ্যে দিরাই উপজেলায় ১ জন, সুনামগঞ্জ সদর উপজেলার ২৪ জন, তহিরপুর উপজেলা থেকে ২ জন, জামালগঞ্জ উপজেলার ১৫ জন এবং জগন্নাথপুর উপজেলা থেকে ৬ জন।
এনিয়ে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫৯ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৯২ জন, ছাতক উপজেলার ৯২ জন, দোয়ারাবাজার উপজেলা থেকে ৫৪ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা থেকে ৩০ জন, শাল্লা উপজেলা থেকে ১৭ জন, জগন্নাথপুর উপজেলার ৫১ জন, দিরাই উপজেলা থেকে ১৬ জন, জামালগঞ্জ উপজেলা থেকে ৪২ জন, বিশ্বম্ভরপুর উপজেলা থেকে ২৭ জন, তাহিরপুর উপজেলা থেকে ২০ জন, ধর্মপাশা উপজেলা থেকে ১৮ জন।