স্টাফ রিপোর্টার
করোনা সংক্রমণের ৮০ তম দিনে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২৫ জনের শরীরে। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৪১ জনের নমুনা পরীক্ষায় এই ২৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ১২ জন, জগন্নাথপুর উপজেলার ৫ জন, দিরাই উপজেলার ৪ জন, ছাতক উপজেলার ১ জন, বিশ্বম্ভরপুর উপজেলার ১ জন, জামালগঞ্জ উপজেলার ১ জন এবং শাল্লা উপজেলার ১ জন।
আর এরই মধ্যে দিয়ে হাজার ছাড়িয়ে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত সংখ্যা পৌঁছালো ১ হাজার ১৫ জনে। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ২৬৬ জন, দিরাই উপজেলায় ৪১ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৭১ জন, ছাতক উপজেলায় ২৬২ জন, জগন্নাথপুর উপজেলায় ৮৯ জন, দোয়ারাবাজার উপজেলায় ৯২ জন, শাল্লা উপজেলায় ৩৭ জন, জামালগঞ্জ উপজেলায় ৬৫ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ৩৬ জন, ধর্মপাশা উপজেলায় ১৯ জন, তাহিরপুর উপজেলায় ৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আরোগ্য লাভ করেছেন ৪৫৯ জন।
বুধবার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সুনামগঞ্জে নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ১৭ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে গেছেন ১ জন, আইসোলেসনে নেয়া হয়েছে ৮ জনকে, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ৯১ জন, আরোগ্য লাভ করেছেন ৪৮ জন। মোট হোম কোয়ারেন্টাইনে গেছেন ৬০৬০ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে গেছেন ৩৭ জন, আইসোলেসনে গেছেন ৯৯০ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ৬২৪৮ জন।


