স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদে নিয়োগ পেয়েছেন কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন আহমেদ। পদোন্নতি পেয়ে তিনি সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার থেকে সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা
অফিসার পদে নিয়োগ পেয়েছেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব নাসরিন আক্তার গত ১২ মার্চ এক প্রজ্ঞাপনে এই আদেশ দিয়েছেন। প্রজ্ঞাপনে আগামী ২৩ মার্চের মধ্যে নাসির উদ্দিন আহমেদকে সুনামগঞ্জে যোগদানের জন্য বলা হয়েছে।


