‘নতুন শিক্ষাক্রম ২০২৩ এর আলোকে শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক সভা

স্টাফ রিপোর্টার
পপি লাইব্রেরির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অধ্যক্ষ আবদুল মজিদ বলেন, সরকার কর্তক প্রণীত নতুন শিক্ষাক্রম ২০২৩ শিক্ষার্থীদের জন্য এক নতুন সম্ভাবনা। নতুন এই শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা সব বিষয়ে পড়বে, সব বিষয়ে শিখবে। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে শিক্ষা কার্যক্রমকে সহযোগিতা করে আসছি দীর্ঘ দিন ধরে। আমাদের এ চেষ্টা অব্যাহত থাকবে। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে পপি পরিবাবের সুসম্পর্ক আছে।
বুধবার বিকাল ৫টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ‘নতুন শিক্ষাক্রম ২০২৩ এর আলোকে শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করে এসব কথা বলেন তিনি।
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি র্ফরুখ আহমদের সভাপতিত্বে ও পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক ইয়াকুব শাহরিয়ারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পপি লাইব্রেরির জেনারেল ম্যানাজার (জিএম) ও রেহানা-মজিদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো. আল আমীন সরকার।
সভায় বিশেষ অতিথি ও বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, রঙ্গারচর হরিনাপাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল গফুর খান, শান্তিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শচিন্দ্র চন্দ্র সরকার, পুস্তক ব্যবসায়ী সমিতিরে সভাপতি মিন্টু রায় মিটু, মিতালী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়না মিয়া, টেকেরঘাট চুনাপাথরখনি হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খাইরুল আলম, বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, এইচএমপি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক প্রেমানন্দ বিশ্বাস ও বাংলাদেশ মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতির মহাসচিব ও বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. রুহুল আমীন।
এসময় জেলার বিভিন্ন উপজেলার ২ শতাধিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।