দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা পরিষদ সহ সহ¯্রাধিক ঘরবাড়ি বিলীন হওয়ায় ও সুরমা নদীর ভাঙ্গন অব্যাহত থাকায় ভাঙ্গন প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘আমরা দোয়ারাবাজারবাসী’ ব্যানারে সোমবার বেলা ১১টায় উপজেলা সদরে ২ কি.মি. দীর্ঘ এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘নদী ভাঙ্গন ঠেকাও দোয়ারাবাজার বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে মানববন্ধনে বক্তব্য রাখেন, সুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার শাহজাহান, আব্দুল হালিম বীরপ্রতীক, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহবায়ক চিত্তরঞ্জন তালুকদার, দোয়ারাবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, দোহালিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার মিয়া আনু, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আব্বাস আলী, লাল মিয়া, নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এমএ করিম লিলু, মাও. জিয়া উদ্দিন আহমদ, হাবিবুর রহমান হাবিব, ইউপি সদস্য মোস্তফা মিয়া, ইউপি সদস্য এরশাদ রহমান এরশাদ, মাশুক মিয়া, মিরাশ আলী, মাসুক মিয়া, রইছ আলী, আশ্রাফুল আলম জুয়েল, ছবদিল আলম, আব্দুল হামিদ, ছদরুল ইসলাম, খোয়াজ আলী, নুর হোসেন, মো. আব্দুল্লাহ প্রমুখ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। বক্তারা অবিলম্বে নদী ভাঙ্গনের কবল থেকে উপজেলা পরিষদসহ নদী তীরবর্তী গ্রামগুলো রক্ষার ব্যাপারে স্থায়ী সমাধানের জোর দাবি জানান।
এসময় বক্তারা
১৫ দিনের মধ্যে নদী ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা না নেওয়া হলে নৌপথ অবরোধের হুমকি দেন।
- উন্নয়নের খতিয়ান-দক্ষিণ সুনামগঞ্জে ৭ বছরে ৩৮ সেতু
- দক্ষ জনগোষ্ঠী তৈরির লক্ষ্য- হালুয়ারগাঁওয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ


