নবান্ন উৎসবে পিঠেপুলির ধুম

স্টাফ রিপোর্টার
নবান্ন উৎসব ১৪২৪ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার বিকালে শহরের ঐতিহ্য জাদুঘরে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসক সাবিরুল ইসলামের সভাপতিত্বে সহকারী কমিশনার আমিমুল এহসান খানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড.শামছুন নাহার বেগম (শাহানা রব্বানী) পুলিশ সুপার বরকতুল্লাহ খান, ২৮ বডার গার্ড ব্যাটেলিয়নের অধিনায়ক নাসির উদ্দিন আহমেদ, সিভিল সার্জন আশুতোষ দাশ, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মোজ্জামেল হক, জেলা রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক অ্যাড.মতিউর রহমান পীর, এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান,    
সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রাচীন সংস্কৃতির একটা অংশ হলো নবান্ন উৎসব। ধান কাটার পরে যখন কৃষকরা ধান ঘরে তোলেন তখন তারা নানা রকমের পিঠা, পুলি, পায়েশ, এমনকি জামাই আদরের মধ্যে দিয়ে এই নবান্ন উৎসব পালন করে থাকেন। আমরা বিজয়ের মাসে এই উৎসবটা পালন করতে পেরে সত্যি আজ খুব আনন্দিত, বিজয়ের মাস মানেই আনন্দের মাস।
আলোচনা সভা শেষে নবান্ন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। পরে জেলা শিল্পকলা একাডেমী, উপজেলা প্রশাসন ও উপজেলা নারী উন্নয়ন ফোরাম সুনামগঞ্জ, পরিবার পরিকল্পনা বিভাগ, সরকারী এস.সি বালিকা উচ্চ বিদ্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিস সুনামগঞ্জ, দ.সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস, চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি, মহিলা বিষয়ক অধিদপ্তর সুনামগঞ্জ, জাতীয় মহিলা সংস্থা সুনামগঞ্জ, রংধনু সামাজিক সংগঠন, উপজেলা প্রশাসন দোয়রাবাজার, এলজিইডি সুনামগঞ্জ, যুব উন্নয়ন অধিদপ্তর সুনামগঞ্জ, জেলা মহিলা পরিষদ, সিভিল সার্জন কার্যালয়, সরকারি শিশু পরিবার (বালিকা)এর  স্টল পরিদর্শন করেন অতিথিরা। আলোচনা সভার পূর্বে বাউল তসকির আলী, আগে কি সুন্দর দিন কাটাইতাম গান পরিবেশন করেন।