স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শহরের নবীনগর এলাকার আবুল হোসেনের বাড়িতে শুক্রবার রাতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা পেছনের জানালা ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। শনিবার বিকালে আবুল হোসেন এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।
আবুল হোসেন অভিযোগে উল্লেখ করেন, শুক্রবার রাতে তারা কেউ বাড়িতে ছিলেন না। রাত একটার পর থেকে শনিবার সকাল নয়টার কোন এক সময় তার বসতঘরের পেছনের জানালা ভেঙে চোর ঢুকে। চোরেরা ওয়ারড্রবে ও প্লাস্টিকের বক্সে থাকা নগদ ৫৪ হাজার টাকা, ১৭ হাজার টাকার স্বর্ণালংকার ও তার উত্তরা ব্যাংক সুনামগঞ্জ শাখার চেকের (নম্বর- ০০১১১০০১১৭৬৯৬) কয়েকটি স্বাক্ষর বিহীন পাতা নিয়ে যায়। প্রতিবেশিদের সিসি ক্যামেরায় চুরির ভিডিও ফুটেজ পাওয়া যেতে পারে বলে উল্লেখ করেন তিনি।
সুনামগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান খান বললেন, অভিযোগটি আমরা পেয়েছি, সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- প্রস্তাবিত ছাতক-বঙ্গবন্ধু বাজার-সুনামগঞ্জ রেলপথ নির্মাণের আহবান
- ছাতক সরকারি কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


