ছাতক প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। বৃহস্পতিবার দিনভর আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাচন অফিসার বরাবরে তাদের মনোয়নপত্র দাখিল করেন। আ.লীগ ও বিএনপির প্রার্থী ছাড়া বাকী ৮ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। নরসিংপুর ইউনিয়নে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে সরকার দলীয় মনোনয়ন লাভ করেছেন ইউনিয়ন আ.লীগের সভাপতি কালাপশী গ্রামের বাসিন্দা নুর উদ্দিন। বিগত নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় নুর উদ্দিন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। আবারো বিএনপির মনোনয়ন লাভ করেছেন সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু। তিনি বিগত নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন। আ’লীগের বিদ্রোহী প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া, ইউপি সদস্য ফজলুর রহমান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান), মতক্কিন আলী ও শাখাওয়াত হোসেন, বিএনপির বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, আজিজুর রহমান মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র বাছাই ৭ অক্টোবর, প্রত্যাহার ১৪ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৫ অক্টোবর এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ অক্টোবর।
- ছাত্রলীগ সন্ত্রাসী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এমপি মিলনের
- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের তালিকা রবিবার


