জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শোক দিবসের অনুষ্ঠানের মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যানিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডীন, প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে, আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক, ড. মো. নাহিদুল ইসলাম, এবং শোক দিবস আয়োজক কমিটির আহবায়ক, বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা, রথীন্দ্র চন্দ্র গোপ।
সকাল ৮.৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও জাতির জনকের প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীদের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। রেজিস্ট্রার মো. শাহজাদা আল সাদিকের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বন্দর বাজার আল খাজা মার্কেট মসজিদের ইমাম মাওলানা ফয়জুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ১৫ই আগস্ট শোক দিবস আয়োজক কমিটির আহবায়ক রথীন্দ্র চন্দ্র গোপ। বঙ্গবন্ধুর জীবন ও দর্শন নিয়ে বক্তব্য রাখেন হিউম্যানিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডীন, প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে এবং আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. নাহিদুল ইসলাম।
আলোচনায় অংশগ্রহণ করে উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, বঙ্গবন্ধু আমাদের একটি মানচিত্র ও একটি দেশ দিয়ে গেছেন। তিনি ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। বঙ্গবন্ধুর ত্যাগ, আদর্শ ও দেশ প্রেম ধারণ করে বাঙালি জাতি সমৃদ্ধ দেশ গঠনে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন এবং ১৫ই আগস্টের সেই মর্মান্তিক ঘটনায় নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বন্দর বাজার আল খাজা মার্কেট মসজিদের ইমাম মাওলানা ফয়জুর রহমান।
প্রেসবিজ্ঞপ্তি
- এস.আই.ইউ’তে বঙ্গবন্ধুর ৪৭তম জাতীয় শোক দিবস পালিত
- স্যানক্রেড কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউটে জাতীয় শোক দিবস পালন


