নাট্য সংগঠন হাওর দর্পন’র শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার
‘শুদ্ধ সংস্কৃতি, সম্প্রীতির বাংলাদেশ, শীতার্ত মানুষের পাশে আমরা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাট্য সংগঠন হাওর দর্পন এর উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেল ৪টায় জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সদরের মোল্লাপাড়া ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রদীপ কুমার পাল, সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ, সহ-সভাপতি রঞ্জিত কুমার দে, সহ সাধারণ সম্পাদক কনক লাল চক্রবর্তী, রাজীব দেব, সাংগঠনিক সম্পাদক শাহিদুর রহমান।
উপস্থিত ছিলেন জাকিরুল হক মান্না, ইয়ারুন নেছা, রুমি আক্তার, চুরুতুন নেছা, আফরোজ মিয়া, আনোয়ার হোসেন, ওমর আকমল বিজয়, সবদিল আলম আপন প্রমুখ।