বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে উপজেলা পিএফজির ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রেসক্লাবে সভায় সভাপতিত্ব করেন পিএফজি ও সুজন সভাপতি প্রভাষক শেখ এটি এম আজরফ। মূল বিষয় উপস্থাপন করেন হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মো. হাফিজুর রহমান নোমান। সভায় বক্তব্য রাখেন পিএফজির সদস্য আ. লীগ নেতা মো. মহরম আলী, জাতীয় পার্টি নেতা অবঃপ্রাপ্ত হাবিলদার মর্শেদ, বিএনপি নেতা আবু জাফর উসমানী, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, শিক্ষক শেখ নজরুল ইসলাম প্রমুখ।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২০ ফেব্রুয়ারি হাওরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করবেন পিএফজির সকল সদস্যগণ।


