বিশ্বম্ভরপুরে ভ্যাকসিন প্রদান কমিটির সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে করোনা ভ্যাকসিন প্রদান সংক্রান্ত উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ।
উপজেলা কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আবুল বাশার মোহাম্মদ উসমান হায়দার মজুমদার করোনা ভ্যাকসিন সংক্রান্ত বিস্তারিত তুলে ধরেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ টিকা গ্রহণের জন্য সকলকে আহবান জানান। এছাড়াও টিকা গ্রহণের সচেতনতা সৃষ্টি করতে ব্যাপকভাবে প্রচারণা চালানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, বুধবার পর্যন্ত উপজেলায় ৪১৭জন টিকা গ্রহণ করেছেন।