ধর্মপাশা প্রতিনিধি
নানার বাড়িতে বেড়াতে এসে প্রিমন (৩) নামের এক শিশুর হাওরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ধর্মপাশা উপজেলা সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ঘুলুয়া গ্রামে এই ঘটনা
ঘটে। সে পাশের নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাহাম গ্রামের রেজাউলের ছেলে।
জানা যায়, শনিবার দুপুরে বাড়ির অন্য শিশুদের সাথে ঘুলুয়া মাদ্রাসার উত্তর পাশে ধারাম হাওরে যায়। সাঁতার না জানায় সে হাওরের পানিতে তলিয়ে যায়। পরে তাকে খুঁজাখুঁজি করে ঘন্টাখানেক পর তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা উপজেলা চিকিৎসক সামছুল ইসলাম শাওন শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
- তাহিরপুরে নারিকেল গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু
- দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-পদ শূন্যতায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে


