নানা কর্মসূচিতে পালিত হল বিজয়ের মাসের প্রথম দিন

সু.খবর রিপোর্ট
মহান বিজয়ের মাস ডিসেম্বরে প্রথম দিন নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপরিচয়ে প্রতিষ্ঠিত হওয়ার মাসের প্রথম দিন উপলক্ষে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে ডলুরা শহীদ মুক্তিযোদ্ধা সমাধি, টেকেরঘাট মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ, হকনগর স্মৃতিসৌধ ও শিখা-১৭ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ  করা হয়।
১৯৭১ সালে এই ডিসেম্বরেই হানাদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বাঙালির প্রতিরোধ যুদ্ধ বিজয়ের দ্বারপ্রান্তে উপনীত হয়। ১৬ ডিসেম্বর পাকিস্তানিদের আনুষ্ঠানিক আত্মসমর্পণের মাধ্যমে সূচিত হয় এই মহান বিজয়। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও তাঁদের শৌর্যবীর্যের প্রতি সম্মান জানিয়ে ১ ডিসেম্বরকে পালন করা হয় ‘মুক্তিযোদ্ধা দিবস’ হিসেবেও।100
সকাল সাড়ে ৮ টায় বিজয় মাসের প্রথম দিনে ও মুক্তিযোদ্ধা দিবসে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ডলুরা শহীদ মুক্তিযোদ্ধা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও  সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সফিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইনুর আক্তার পান্না, সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার নুরুল মোমেনসহ বীর মুক্তিযোদ্ধাগণ ও স্থানীয় গণমান্য ব্যক্তিবগ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।
এরপর জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম পৌর শহরের ডিএস রোডের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও তাহিরপুর উপজেলার টেকেরঘাট স্বাধীনতা উপত্যকায় অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেবসহ বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
IMG_20171201_094406এদিকে সকাল ৯টায় দোয়ারাবাজার উপজেলার স্বাধীনতা উপত্যকা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ৫নং সেক্টর সদর দপ্তর হকনগর স্মৃতিসৌধ, বাঁশতলায় উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলায় কর্মরত সকল কর্মকর্তার উপস্থিতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জাতীয় সংগীত, আলোচনা সভা এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনার করা হয়।
716ছাতকে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো শিখা সতের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে। সকাল ৮টায় ছাতক উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের প্রশাসক মোহাম্মদ নাছির উল্লাহ খান। এছাড়াও উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পুস্পস্তবক অর্পন করা হয়। শিখা সতের স্মৃতিসৌধে শহীদদের স্মরণে এক মিনিট নিরতা পালন করা হয়। পরে শহীদের উদ্দেশ্যে ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পাঠ করেন উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুল হক।