নিম্নমানের কাগজ দিয়ে আনন্দ স্কুলের পরীক্ষা

শহীদ নূর আহমেদ
পরীক্ষায় ব্যবহৃত কাগজ ও প্রশ্নপত্রের জন্যে আনন্দ স্কুলের শিক্ষার্থী প্রতি সরকার থেকে বরাদ্দ দেয়া  হয় ৫০ টাকা। এই টাকা দিয়ে শিক্ষার্থীর পরীক্ষার খাতা ও প্রশ্নপত্রসহ পরীক্ষা সংক্রান্ত অন্যান্য সরঞ্জাম ক্রয় করা হয়। শিক্ষা উপকরণ ক্রয় করার পর টাকা উদ্বৃত্ত থাকার কথা থাকলেও বাজারের সর্বনি¤œ  (৯ টাকা দিস্তা) কাগজ দিয়ে পরীক্ষা নেয়ার অভিযোগ উঠেছে সদর  উপজেলার আনন্দ স্কুলের টিসি মো. সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে।
আনন্দ স্কুলের শিক্ষার্থীদের পরীক্ষা খাতা শিক্ষকদের ক্রয় করার কথা থাকলেও মুনাফার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার অজুহাতে নি¤œমানের কাগজ পাইকারি দরে ক্রয় করে পরীক্ষা চালাচ্ছেন টিসি মো. সাখাওয়াত হোসেন। অভিযোগ উঠেছে বাজারের সর্বনি¤œ মানের কাগজ ক্রয়        
করে লাভের টাকা পকেটে ভরছেন তিনি।
জানা  যায় , প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী গত ৭ আগস্ট থেকে প্রাথমিক বিদ্যালয় ও আনন্দ স্কুলে একযোগে  শুরু হয় দ্বিতীয় সাময়িক পরীক্ষা। বন্যার কারণে উপজেলার অন্যান্য স্কুলগুলোর মতো আনন্দ স্কুলেও বন্ধ রয়েছে দু’টি পরীক্ষা।
চলমান দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ব্যবহৃত কাগজের মান নিয়ে সদর উপজেলার আনন্দ স্কুলের টিসির বিরুদ্ধে অভিযোগ করেন একাধিক স্কুল শিক্ষক।
অভিযোগের বিষয়ে রবিবার সরেজমিনে গিয়ে মল্লিকপুরস্থ সদর উপজেলা আনন্দ স্কুলের টিসির কার্যালয়ে পরীক্ষার খাতার বান্ডিল পাওয়া যায়। প্রতিটি বান্ডিলের খাতা ১১/১৬ ইঞ্চি নিউজ প্রিন্ট। পরীক্ষায় ব্যবহৃত খাতার নমুনার সাথে অফিসে রাখা কাগজের মিল পাওয়া যায়।  নি¤œমানের এসব খাতা দিয়েই পরীক্ষা নেয়া হচ্ছে বলে স্বীকার করেন টিসি শাখাওয়াত হোসেন। তবে বিগত সময়ের চেয়ে এবারের পরীক্ষায় উন্নত মানের খাতা পরীক্ষার্থীকে দেয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।
পরে বিকালে আনন্দ স্কুলের ব্যবহৃত ওই নি¤œমানের কাগজের নমুনা স্থানীয় বাজারের ব্যবসায়ীদের দেখালে উন্নত আর অনুন্নত খাতার পার্থক্য পরিস্কার হয়।  
একাধিক কাগজ বিক্রেতা জানান, আনন্দ স্কুলের পরীক্ষায় ব্যবহৃত খাতা বাজারের সবচেয়ে কম দামের। যার বাজার দর প্রতি দিস্তা ৯ টাকা। আর এই ৯ টাকা দরের নিম্নমানের কাগজ দিয়েই পরীক্ষা নেয়া হচ্ছে।
শহরের পৌর মার্কেটের পাঞ্জেরী লাইব্রেরীর মালিক রিপন শেখ বলেন,‘এটি বাজারে সবচেয়ে নি¤œমানের কাগজ, সবচেয়ে ছোট সাইজ। এগুলো আমরা বিক্রি করি না। এর বাজার দর দিস্তা প্রতি  ৯ থেকে ১০ টাকা হবে।’
একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, পরীক্ষা খাতায় এক পৃষ্ঠায় লিখা হলে ওই লেখা অন্য পৃষ্ঠায় ভেসে উঠে। কলমের চাপ বেশি হলে খাতা ছিড়ে যায় বলে জানায় শিক্ষার্থীরা।
একইভাবে প্রশ্নপত্রের ব্যবহৃত কাগজও নি¤œমানের বলে অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক। পরীক্ষার্থীদের পেন্সিল ও রাবার দেয়ার কথা থাকলেও এবারের পরীক্ষায় এসব দেয়া হচ্ছে না বলে জানান তারা। পরীক্ষার সকল সরঞ্জম শিক্ষকদের ক্রয় করার কথা থাকলেও নানা অজুহাত দেখিয়ে টিসি নিজে ব্যবসায়ী সেজে মুনাফা লাভ করছেন বলেও অভিযোগ করেন শিক্ষকরা
নাম প্রকাশে অনিচ্ছুক আনন্দ স্কুলের একাধিক শিক্ষক বলেন, ‘পরীক্ষার খাতা, পেন্সিল, রাবার আমাদের কেনার কথা। কিন্তু টিসি সাব আর্থিক মুনাফার আশায় পরীক্ষার খাতাসহ নি¤œ মানের সবকিছুই কিনে তিনি ব্যাবসা করছেন। এই খাতায় লিখতে ছেলে মেয়েদের খুব কষ্ট হয়।
পরীক্ষায় ব্যবহৃত খাতা উন্নতমানের কাগজ দাবি করে সদর উপজেলা আনন্দ স্কুলের টিসি শাখাওয়াত হোসনে বলেন,‘ গত সময়ের চেয়ে এবারের পরীক্ষায় উন্নতমানের কাগজ ব্যবহার করা হচ্ছে। শিক্ষকদের মতামতের ভিত্তিতে এই কাগজ ক্রয় করছি, এতে আমার লাভের কিছু নেই।’