স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ এমপি বলেছেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই মোহনপুর ইউনিয়নের উন্নয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি। মোহনপুরকে শতভাগ বিদ্যুতায়ন করেছি। জয়নগর উচ্চ বিদ্যালয়ে কয়েকটি ভবন করে দিয়েছি।
তিনি বলেন, রাবারবাড়ী-ভৈষবেড় সড়ক পাকাকরণ হয়েছে। এখন সেখানে ব্রীজের কাজ চলমান রয়েছে। এই কাজটি সম্পন্ন হলে যোগাযোগের ব্যাপক পরিবর্তন আসবে। ইনাতনগর থেকে উজান রামনগর পর্যন্ত রাস্তা পাকা করেছি। এছাড়াও বাকী রাস্তা পাকাকরণের প্রস্তাব এলজিইডিতে পাঠিয়েছি, অচিরেই কাজ হবে। দেওয়াননগর ও সর্দারপুরের পাকা রাস্তার প্রস্তাব ডিপিপিভূক্ত করেছি, খুব তাড়াতাড়ি এসব কাজ বাস্তবায়ন করবে সুনামগঞ্জ এলজিইডি। তিনি বলেন, পৈন্দা-মোহনপুর রাস্তাটি পাকাকরণের জন্য আপনারা আজ বলেছেন, আমি সেটিও করে দেব।
অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ এমপি বলেন, শুধু মোহনপুর নয়- আমার নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে আমি কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অভিনন্দন জানাই তিনি হাওরের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। করোনা আক্রান্ত হয়ে সারাবিশ্ব যখন দিশেহারা এই কঠিন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনা পরিস্থিতি মোকাবেলা করে উন্নয়ন কাজ অব্যাহত রেখেছি। করোনা কালে আপনারা সরকারের নির্দেশনা মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন। ইনশাআল্লাহ অচিরেই আমরা এই দুঃসময় কাটিয়ে উঠবও।
৩ কোটি ১১ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত আরএইচডি জানীগাঁও-জয়নগর (নুরুল্লা-পৈন্দা- মেহনপুর) রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন শেষে মতবিনিময় সভায় এসব কথা বলেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
সোমবার বিকেলে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ। নুরুল মোস্তাকীন’র সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম সুনামগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী আনোয়ার হুসেন, মোহনপুর ইউপি চেয়ারম্যান নুরুল হক, ঠিকাদার কাজী নাসিম উদ্দিন লালা, সুনামগঞ্জ সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান, যুগ্ম সাধারাণ সম্পাদক আবু তালেব আল মুরাদ, জাপা নেতা আব্দুল মান্নান, মোহনপুর ইউপি সদস্য তৈয়বুর রহমান, ইকবাল হোসেন, শামসুন নুর, আজিম উদ্দিন, সন্ধ্যা দেব, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, জাপা নেতা সেলিম আহম,দ মনি মোহন দাস, আমিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক, সুহেল মিয়া, আলিম উল্লাহ, অজিত দেব, জুয়েল রানা, তাজুদ মিয়া, তারা মিয়া, জিয়ানুর হক, জহুর মিয়া প্রমুখ।


