আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য ৩য় দফা ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দ করা হয়েছে বৃহস্পতিবার। প্রতীক বরাদ্দের পরেই শুরু হয় পোস্টার ছাপানোর প্রতিযোগিতা, যিনি আগে নিয়ে এলাকায় পোস্টার লাগাতে পারবেন তিনিই প্রচারণায় এক ধাপ এগিয়ে যাবেন। অনেকে তাই প্রতীক বরাদ্দের আগেই পোস্টারের ডিজাইন রেডি করে রেখেছেন প্রেসে। গতকাল প্রতীক ঘোষণার পরই প্রেসে প্রেসে প্রার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে প্রচুর পরিমাণে। বেশি কাজের সুযোগ পেয়ে প্রেস, ডিজাইনার সকলেই খুশি। পোস্টার ছাপানোর জন্য প্রার্থী ও প্রেসের এই ব্যস্ততার ছবিটি বৃহস্পতিবার শহরের পুরাতন বাসস্টেন্ডের অক্ষর মুদ্রণ থেকে তোলা। ছবি ও প্রতিবেদন- লিপসন আহমদ।


