জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের এক শারীরিকি প্রতিবন্ধি যুবককে মারধর করে নগদ ৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। জানা গেছে, বালিকান্দি গ্রামের শারীরিক প্রতিবন্ধী জমির উদ্দিন(২৯) দীর্ঘদিন ধরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে আসছে।
প্রতিবন্ধী ভিক্ষুক জমির জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীমতপুর গ্রামের ঠাকুর মিয়ার ছেলে সানুর মিয়া ও হায়দরপুর গ্রামের আব্বাস মিয়ার ছেলে দিন ইসলাম তাকে কলকলিয়া ইউনিয়নের জুগলনগর পয়েন্টে মারধর করে তার কাছ থেকে নগদ ৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শারীরিকি প্রতিবন্ধি যুবক জমির উদ্দিন বলেন,‘ এক প্রবাসী হুইল চেয়ার কেনার জন্য আমাকে ৫ হাজার টাকা দিয়েছিলেন। দুর্বৃত্তরা আমাকে মেরে আমার টাকা লুট করে নিয়ে গেছে। এদিকে শারীরিক প্রতিবন্ধী যুবককে মারধরের ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও ঘৃনার সৃষ্টি হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুরসালিন জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এখনো কোন অভিযোগ পাইনি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।
- জামালগঞ্জে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন বাতিল
- তাহিরপুরে আ.লীগের বিদ্রোহী দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষ


