জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল লতিফ নাজেলের মনোনয়ন বাতিল হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,জামালগঞ্জের ৪ ইউনিয়নে ৩৩০ জন প্রার্থীর মধ্যে একজন চেয়ারম্যান ও একজন সাধারণ সদস্যের মনোনয়ন বাতিল হয়েছে।
প্রস্তাব ও সমর্থনকারীর নাম না থাকায় ফেনারবাঁক ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারী যুবলীগ নেতা আব্দুল লতিফ নাজেলের মনোনয়ন বাতিল হয়ে যায়। এদিকে সাচনা বাজার ইউনিয়নের সাধারণ সদস্য প্রার্থী ফয়জুন নূর তালুকদারের ব্যাংক ঋণ খেলাপী থাকায় তার প্রার্থীতা বাতিল করা হয়।
উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার ইউসুফ উর রহমান প্রার্থীতা বাতিল হওয়ার সত্যতা স্বীকার করেছেন।


