নির্মাণ কাজ নিয়ে অভিযোগ

স্টাফ রিপোর্টার, জামালগঞ্জ
হাওর অঞ্চলের নদী বন্দর খ্যাত সাচনা বাজারের ব্যবসায়ীদের তোপের মুখে পড়েছেন এলজিইডির জামালগঞ্জের উপজেলা প্রকৌশলী আব্দুস সাত্তার। বুধবার সকালে সাচনা কোম্পানি ঘাটে উপজেলা প্রকৌশলী ঘাটের নির্মাণ কাজ দেখতে গেলে স্থানীয় বাজারের শ্রমিক, বণিক সমিতির সভাপতি ইউসুফ আল আজাদ সহ ব্যবসায়ীরা তাকে ঘাটের কাজের ব্যাপারে আপত্তি জানান ও কাজ বন্ধ রাখার দাবি জানান।
এই নিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদের সাথে উপজেলা প্রকৌশলী তর্কে জড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উপস্থিত বাজারের ব্যবসায়ী ও শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে উপজেলা প্রকৌশলীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই ঘটনার পর পরই স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ঘটনাস্থল পরিদর্শন করে সঠিকভাবে  কাজ হবে বলে স্থানীয় ব্যবসায়ীদেরকে আশস্থ করেন।
সাচনাবাজার বণিক সমিতির সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ আল আজাদ  সংসদ নির্মাণ কাজ বন্ধ ও ঠিকাদারদের বিল আটক রাখার দাবি জানান।  
উল্লেখ্য, সাচনা বাজারের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পেক্ষিতে সাচনা বাজার কার্গো ঘাটের জন্য স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের মাধ্যমে প্রায় ২৭ লক্ষ টাকার বরাদ্দ দেওয়া হয়। এই কাজটি নিম্নমানের হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করছেন।