মি. নাগা টি-২০ চ্যাম্পিয়ন জিনাল ক্রিকেট ক্লাব

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ ক্রিকেট স্কুলের আয়োজনে শেষ হলো মি. নাগা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। ১৯ দিনব্যাপি এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জিনাল ক্রিকেট ক্লাব। বুধবার দুপুর ২টায় সুনামগঞ্জ স্টেডিয়ামে ফাইনাল খেলায় মুখোমুখি হয় বড়পাড়া ক্রিকেট ক্লাব ও জিনাল ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে জিনাল ক্রিকেট ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে। জবাবে বড়পাড়া ক্রিকেট ক্লাব ১৫ ওভারে ৭৬ রানে অলআউট হয়ে  যায়।
ফাইনাল ম্যাচে আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেন শিরিন ও ওয়াসিম। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। এবার টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে বড়পাড়া ক্রিকেট ক্লাবের হাসান এবং ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন জিনাল ক্রিকেট ক্লাবের সুনাম।
উল্লেখ্য, এবার টুর্নামেন্টে ১৫ দল অংশগ্রহণ করেছিল।