‘নিয়মিত ভ্যাট পরিশোধ করুন’

স্টাফ রির্পোটার
‘উন্নয়নের অক্সিজেন রাজস্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
‘ভ্যাটের গুরুত’¡ শীর্ষক সেমিনার প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
সেমিনারে জেলা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার মো. আহসান উল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপ কর কমিশনার মোহাম্মদ দাউদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা  চপল প্রমুখ। সেমিনার পরিচালনা করেন রূবাইয়া আলতাফ।  
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নের স্বার্থে নিয়মিত ভ্যাট প্রদান করা সবার দায়িত্ব ও কর্তব্য। আমাদের দেশকে অর্থনৈতিক ভাবে লাভবান করতে হলে প্রত্যেক ভ্যাট প্রদানকারীদের নিয়মিত ভ্যাট প্রদান করতে হবে। দেশকে উন্নতির দিকে এগিয়ে নিতে হলে আমাদের ব্যবসায়ীদের নিয়মিত ভ্যাট পরিশোধ করতে হবে। বক্তারা বলেন, রাজস্ব আয় বৃদ্ধি পাওয়ায় এখন আমরা নিজেদের অর্থ দিয়ে পদ্মা সেতুর মত প্রকল্প বাস্তবায়ন করতে পারছি।